১০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, খুশির দিনেও দুশ্চিন্তায় দিনমজুর বাবা

শনিবার (১৯ জুলাই) চুয়াডাঙ্গা শহরের নারজিতা ক্লিনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন সিজারিয়ানের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন সুমাইয়া খাতুন।

সুমাইয়া খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের দিনমজুর শামীম হোসেনের স্ত্রী। খুব ছোট বেলায় বাবার মৃত্যুর পর সুমাইয়া খাতুন তার নানি বাড়ী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে বড় হয়েছেন। বর্তমানের তিন সন্তানকে নিয়ে নানি বাড়িতে তার মামাদের তত্ত্বাবধানে আছেন।

বাবা শামীম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি একজন দিনমজুর। বিয়ের আট বছর পর তিন সন্তানের মুখ দেখে যতটা খুশি হয়েছি, ঠিক ততটাই চিন্তিত। সংসার চালাতেই আমি হিমশিম খাচ্ছি। তিন সন্তান মানুষ করতে বিপাকে পড়তে হতে পারে। মায়ের বুকের দুধ হচ্ছেনা। কেনা দুধ খাচ্ছে সন্তানেরা। ক্লিনিকের বিল, স্ত্রীর ওষুধসহ যাবতীয় অনেক খরচ হয়েছে। আর্থিক সংকটের মধ্যে তিন সন্তানের জন্য দুধ কেনা অনেক ব্যয়বহুল। সরকারিভাবে কোন সহযোগীতা পাই তাহলে খুব ভালো হয়।  

মা সুমাইয়া খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খুব ছোট বেলায় বাবার মৃত্যুর পর নানী বাড়ীতে বড় হয়েছি। এখন তিন সন্তান নিয়ে এখানেই আছি। কেনা দুধ খাওয়াতে হচ্ছে। গতকাল এক কৌটা দুধ কিনেছি, আজকে শেষ হয়েছে। যা তিন সন্তানের জন্য ব্যয়বহুল। মামাদের অর্থিক অবস্থা মোটেও ভালোনা। আবার বাচ্চাদের বাবাও দিনমজুর, একদিন কাজে না করলে সংসার চলেনা। সমাজের বৃত্তবান এবং সরকারি সহযোগীতা পেলে আমাদের খুব উপকার হবে। যদি কেউ এগিয়ে আসে তাহলে আসবে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি বিষয়টি জেনেছি। আবেদন করলে সরকারিভাবে সহযোগীতা করা হবে। এছাড়া প্রাথমিকভাবে সহযোগীতার আশ্বাস দেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, খুশির দিনেও দুশ্চিন্তায় দিনমজুর বাবা

প্রকাশের সময় : ০৩:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫