১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুস্থদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

শুক্রবার (২৭ ফেব্রুরারি) সকালে সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। হিউম্যানিটোরিয়ান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে এবং চুয়াডাঙ্গা সদর ও শহর জামায়াতের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে এসব ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

ফুড প্যাকেজ বিতরণকালে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, রমজান মাসে একটি মানবিক সংস্থার সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগ সাময়িকভাবে হলেও অভাবগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে সহায়ক হবে। তিনি বলেন, সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও এনজিওসমূহ তাদের বরাদ্দকৃত সহায়তা যথাযথভাবে প্রকৃত দুস্থ মানুষের মাঝে পৌঁছে দিলে সমাজের পিছিয়ে পড়া মানুষ প্রকৃত উপকার পাবে।

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পবিত্র রমজান মাসে মানবিক মূল্যবোধ জাগ্রত রেখে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মোস্তফা কামাল, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান পিন্টু, আলুকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মোমিন, কুতুবপুর ইউনিয়ন আমির খবির উদ্দিন এবং শংকরচন্দ্র ইউনিয়ন আমির আসাদুল হকসহ দলটির সদর ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় দুস্থদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

প্রকাশের সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬