১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল নিয়ে টাকা না দিয়েই চম্পট, ৫ কিলোমিটার ধাওয়া করে দুজনকে আটক

চুয়াডাঙ্গায় পরপর দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে দাম পরিশোধ না করে পালানোর অভিযোগে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছেন পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক দুটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

দ্বিতীয় পাম্প থেকেও একই কায়দায় তেল নিয়ে পালানোর চেষ্টা করলে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক দুজন হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) ও নিয়ামতপুর গ্রামের শান্ত রহমান (২০)।

পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে ওই দুই ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে যান। পাম্পটি চুয়াডাঙ্গা জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক তসলিম আরিফের মালিকানাধীন। সেখানে তাঁরা ১ হাজার ৭৫০ টাকার জ্বালানি তেল নেন। এরপর কৌশলে পাম্পের কর্মচারীকে অন্যদিকে সরিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। তাঁদের বিরুদ্ধে তেলের মূল্য পরিশোধ না করেই পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানতে পেরে তসলিম আরিফ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনসহ সরোজগঞ্জ এলাকার অন্যান্য পাম্প মালিকদের মুঠোফোনে বিষয়টি জানান। একইভাবে তেল নিয়ে পালানোর চেষ্টা হতে পারে—এমন আশঙ্কায় তাঁদের সতর্ক থাকতে বলেন।

এরপর রাত ১০টা ২৫ মিনিটের দিকে দুই মোটরসাইকেল আরোহী ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে পৌঁছান। সেখানে তাঁরা আবারও ১ হাজার ৭৫০ টাকার জ্বালানি তেল নেন। পরে মূল্য পরিশোধ না করে মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করেন। আগাম সতর্কবার্তা পাওয়ায় পাম্প কর্তৃপক্ষ তাঁদের গতিবিধির ওপর নজর রাখছিলেন। একপর্যায়ে পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়ার পর ডিঙ্গেদহ-সংলগ্ন মহাসড়কের একটি অংশ থেকে তাঁদের আটক করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গার পুলিশ সুপারকে জানানো হলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, এ ঘটনায় পাম্প মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল নিয়ে টাকা না দিয়েই চম্পট, ৫ কিলোমিটার ধাওয়া করে দুজনকে আটক

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল নিয়ে টাকা না দিয়েই চম্পট, ৫ কিলোমিটার ধাওয়া করে দুজনকে আটক

প্রকাশের সময় : ০৭:৪৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬