০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এতিম শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করলেন কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক

চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারে এবারের ঈদুল আজহার দিনটি ছিল একটু আলাদা। এতিম ও অনাথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হাজির হন জেলার কৃতী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।

ঈদের দিন দুপুরে সরকারি শিশু পরিবারে গিয়ে তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন এবং পরে তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেন। এ সময় শিশুদের হাতে উপহারসামগ্রীও তুলে দেন তিনি।

আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, “এই শিশুরা আমাদের সমাজেরই অংশ। তারা যেন একাকীত্ব না বোধ করে, সেই দায়িত্ব আমাদের সবার। ঈদের আনন্দ সকলের জন্য হোক, সেটাই আমার চাওয়া।”
শিশু পরিবার সূত্রে জানা গেছে, এদিন ৬০ জনেরও বেশি শিশুকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সাহিদুজ্জামান টরিকের এই উদ্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও সন্তোষ প্রকাশ করেন।
সরকারি শিশু পরিবারের এক শিক্ষার্থী জানায়, “আজ অনেক আনন্দ লেগেছে। টরিক আঙ্কেল আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। উপহারও দিয়েছেন। খুব ভালো লেগেছে।”

উল্লেখ্য, সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গার সন্তান ও একজন সিঙ্গাপুর প্রবাসী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক কাজে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি দানশীলতা ও মানবিক কর্মকাণ্ডের জন্য জেলার বিভিন্ন মহলে প্রশংসিত।

আলমডাঙ্গায় সংবাদ সম্মেলনে মাদক ছাড়ার অঙ্গীকারের কয়েক মাস পর আবারো মাদকসহ গ্রেপ্তার মা-মেয়ে

চুয়াডাঙ্গায় এতিম শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করলেন কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক

প্রকাশের সময় : ০৯:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫