চুয়াডাঙ্গায় অতিরিক্ত অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়ন (২৫) নামের এক যুবক।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
নয়ন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুশান্ত কুমারের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে প্রতিমা বিসর্জন চলাকালে অতিরিক্ত পরিমাণে বাংলা মদ পান করেন নয়ন। মদ পানের কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়ে৷ একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে নয়নের দুলাভাই ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারীন মৌ বলেন, বিকেলে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তারা জানান মদ্য পানের পর অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে আমার জানা নেই।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















