সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাসস্ট্যান্ড পাড়া মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক আহনাফ শাহরিয়ার সনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহম্মেদ, বিএনপি পরিবারের বিশিষ্ট সদস্য সালমান ফারসি মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক আতিকুল হক নেওয়াজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হকি দলের কোচ সুলতানুল আরেফিন পিয়াস, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের অধিনায়ক পাভেল এবং আয়োজক কমিটির সদস্য হিমেল, মাসুম, ইফাজ ও কাব্যসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকরা।
উদ্বোধনী ম্যাচে ইহান স্পোর্টিং ক্লাব দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে এতিম খানাপাড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও স্থানীয় বিভিন্ন দল অংশগ্রহণ করবে বলে তারা জানিয়েছেন।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
























