০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ৫০ হাজার টাকা অনুদান, পাশে থাকার আশ্বাস ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামানের চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তার শারীরিক অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব গ্রহণের আশ্বাসও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার (শান্ত)- এর সঙ্গে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সাধারণ সম্পাদক অ্যাড. মানি খন্দকারের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে রোকনুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তার পাশে থেকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সবসময়ই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে আসছে। রোকনুজ্জামানের চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তার জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত অন্তত ৮

প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ৫০ হাজার টাকা অনুদান, পাশে থাকার আশ্বাস ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির

প্রকাশের সময় : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬