০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মোটরসাইকেলের সাথে যুবককে পুড়িয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে সবুজ (২৩) নামের এক যুবককে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতের যে কোন সময় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটির নাম সবুজ। মোটরসাইকেলের সঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানাবো।

নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সবুজ পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতো বলে জানা গেছে।

ডাউকি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনোয়ার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি, নিহত সবুজ এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতো। কি কারণে এ হত্যার ঘটনা আমার জানা নেই।পুলিশের তদন্তেই হত্যার রহস্য উদঘাটন হবে।

অপরদিকে, বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন দেখে পুলিশ ও আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের নিচে চাপা দেয়া ছিল। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। বিস্তারিত পরে জানাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনায় ভাঙচুর-চাঁদাবাজি মামলায় পৌর যুবদল নেতা ব্রাইট গ্রেপ্তার, দল থেকেও হলেন বহিষ্কার

আলমডাঙ্গায় মোটরসাইকেলের সাথে যুবককে পুড়িয়ে হত্যা

প্রকাশের সময় : ১১:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪