০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল শনিবার চুয়াডাঙ্গায় সেসব এলাকায় টানা ৯ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কর্তনের কাজের জন্য আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৫ জুন) রাতে রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব।

তিনি জানান, বৈদ্যুতিক তারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কর্তনের কাজ পরিচালনা করা হবে। এ কারণে চুয়াডাঙ্গা কলেজ ও জেলা পরিষদ ফিডারভুক্ত এলাকাগুলো বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

কলেজ ফিডারের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— গোরস্থান পাড়া, সরকারি কলেজ এলাকা, হাসপাতাল রোড, গুলশান পাড়া, সিনেমা হল পাড়া, সাদেক আলী মল্লিক পাড়া প্রভৃতি।

জেলা পরিষদ ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো— পলাশপাড়া, জীবননগর বাসস্ট্যান্ড এলাকা, মহিলা কলেজ পাড়া, ফিরোজ রোড, সবুজপাড়া, পুলিশ লাইনের সামনের এলাকা, হাটকালুগঞ্জ, ফকিরপাড়া এবং উজিরপুর।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

আগামীকাল শনিবার চুয়াডাঙ্গায় সেসব এলাকায় টানা ৯ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশের সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬