০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। 

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০) ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জমিলা বেগমের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে পুলিশ ওই বাড়িতে হানা দিলে রাকিব ও জামিলা বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে রাকিব ও জমিলা দম্পতিকে আটক করে। 

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় সড়কে ফেলে রাখা পাথরে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল নববিবাহিত যুবকের

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬