০৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাত সকালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঝরল তিন শ্রমিকের প্রাণ

খুলনা নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পারেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিল।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মধ্যে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

সাত সকালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঝরল তিন শ্রমিকের প্রাণ

প্রকাশের সময় : ১১:০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪