০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Ada. Munna Telecom1

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার খেদাপাড়া এলাকার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের বন্ধু আব্দুর রাজ্জাক পিন্টু জানান, রাকিব যশোর শহরের একটি ওষুধের ফার্মেসিতে চাকরি করতেন এবং মেহেদী ঢাকার পাকিজা কোম্পানিতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে এসেছিলেন। রোববার সন্ধ্যার পর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রাকিব।

রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে খেদাপাড়া তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ধারণা, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যেই প্রাণ হারান দুই তরতাজা যুবক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, রাকিব ও মেহেদীকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রকাশের সময় : ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬