১১:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, চুয়াডাঙ্গার বাগানপাড়ার সবুজকে কারাদণ্ড

  • আলমডাঙ্গা অফিস
  • প্রকাশের সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৬১৯ Views

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. সবুজ শেখ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনায় তাঁর সঙ্গে থাকা একজন সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা দেওয়া ও চাঁদা দাবির অপরাধে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার কাছেদ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কথা উল্লেখ করে তিনি চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তাঁর পরিচয় সম্পর্কে জানতে চান এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চান।

তবে সবুজ শেখ তাঁর কথিত পত্রিকার সম্পাদকের নাম কিংবা প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি স্বীকার করেন বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।

এময় সবুজ শেখের কাছে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, চুয়াডাঙ্গার বাগানপাড়ার সবুজকে কারাদণ্ড

প্রকাশের সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬