০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসা থেকে নারীর ম র দে হ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহে খুশি খাতুন (১৯) নামে এক নারীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী।

বুধবার (১৩ মে) সকালে শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাগলা কানাই এলাকার আন্তরিক হোটেলে গত ১৮ দিন আগে কর্মচারী হিসেবে কাজ শুরু করে খুশি খাতুন। তিনি রিকশাচালক স্বামী সোহাগ হোসেনের সঙ্গে সাদাতিয়া সড়কের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।

প্রতিবেশীরা জানায়, গেল রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে বাসায় ফেরে খুশি খাতুন। সকালে ঘরের মধ্যে খুশির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে হত্যা করে স্বামী পালিয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

ভাড়া বাসা থেকে নারীর ম র দে হ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশের সময় : ১২:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬