চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘করব কাজ, গড়ব দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই টাউন ফুটবল মাঠে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ। একপর্যায়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে টাউন ফুটবল মাঠ যেন জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে মাঠে সমবেত হন। নির্ধারিত সময়ে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
শোভাযাত্রার আগে টাউন ফুটবল মাঠে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক। পবিত্র গীতা পাঠ করেন চুয়াডাঙ্গা বড়বাজার দুর্গা মন্দিরের পুরোহিত প্রহ্লাদ চক্রবর্তী। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের শিল্পীবৃন্দ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, আজ এখানে উপস্থিত নেতাকর্মীদের অবস্থানই বলে দিচ্ছে চুয়াডাঙ্গা জেলায় বিএনপির প্রতি মানুষের ভালোবাসার পরিমাণ। যারা দলকে ভালোবেসে দূর-দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, আপনারা অনেক দূর-দূরান্ত থেকে এই শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন। অনুগ্রহ করে কেউ মাঠে বসে থাকবেন না। সবাই স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেবেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে সহস্রাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টাউন ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বড়বাজার, কোর্ট মোড় প্রদক্ষিণ করে কলেজ রোড হয়ে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও ব্যাপক উপস্থিতি ছিল। শোভাযাত্রার পুরো পথজুড়ে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। এ সময় শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ-উর-নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, মৎস্যজীবী দলের সদস্যসচিব একরামুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর সেফালি খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজি, সদস্যসচিব আজিজুল হক আজিজুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. হাসান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিস উদ্দিন, সদস্যসচিব মাহাবুব হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা ওলামা দলের সভাপতি রকিবুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক কাজল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও সহ-সাধারণ সম্পাদক আজিবর মালিতা প্রমুখ।

এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার সব ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সদর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হাসান এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়ন বিএনপি ও খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই চুয়াডাঙ্গা শহরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। টাউন ফুটবল মাঠ থেকে শুরু করে শোভাযাত্রার পুরো পথজুড়ে নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। পরে শান্তিপূর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রাটি টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
















