০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় রোগী নিয়ে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকসহ মালামাল লুট

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গভীর রাতে রোগী নিয়ে যাওয়ার সময় ইজিবাইকচালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও ইজিবাইক লুটের অভিযোগ উঠেছে একদল ডাকাতের বিরুদ্ধে। এতে দরিদ্র ইজিবাইকচালকের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনটি হারিয়ে গেছে। ছেলের আয়ের ওপর নির্ভরশীল বৃদ্ধ মায়ের আহাজারিতে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে পরিবারটিতে।

গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের তেঁতুলতলা কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রবাস গ্রামের একটি পরিবারের রোগীকে নিয়ে ইজিবাইকে করে দর্শনার দিকে যাচ্ছিলেন চালক। পথে তেঁতুলতলা কবরস্থান এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ইজিবাইকটির গতিরোধ করে। পরে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের কাছে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে চালকের ইজিবাইকটিও নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর চরম সংকটে পড়েছে ইজিবাইকচালকের পরিবার। দরিদ্র পরিবারটির জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল ইজিবাইকটি। সেটি হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে ছেলের উপার্জনের ওপর নির্ভরশীল বৃদ্ধ মায়ের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

স্থানীয় তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মিজানুর রহমান মোল্লা জানান, ভুক্তভোগী পরিবারটি তাঁর বাড়ির পাশেই বসবাস করে। ইজিবাইকচালক অত্যন্ত দরিদ্র ও অসহায়। তাঁর আয়ের একমাত্র অবলম্বনটি ছিনিয়ে নেওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। ইজিবাইকটি উদ্ধারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

ভুক্তভোগী চালকের বৃদ্ধ মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে খুব মেরেছে। আমার ছেলের জীবিকার একমাত্র অবলম্বন ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।’

এদিকে, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপরাধমূলক ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গভীর রাতে চলাচলকারী চালক, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধারাবাহিক এসব ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে।

সচেতন মহলের মতে, অপরাধের শিকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। এ জন্য গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার, অপরাধপ্রবণ স্থান চিহ্নিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন।

দামুড়হুদার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া ইজিবাইক উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ কামনা করেছেন তাঁরা।

সুত্র : দৈনিক মাথাভাঙ্গা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভাড়া বাসা থেকে কিশোরীর ম র দে হ উদ্ধার

দামুড়হুদায় রোগী নিয়ে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকসহ মালামাল লুট

প্রকাশের সময় : ১২:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬