০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ আইয়ুব হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার বেলগাছি ঈদগাঁপাড়া এলাকার মেসার্স জাহিদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত আইয়ুব হোসেনের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আইয়ুব হোসেন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ডপাড়া এলাকার আসাদুল হকের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে দুর্ঘটনা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬