০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হানুরবাড়াদিতে এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে গ্রামের গোরস্থানের সামনে পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের কাজিপাড়ার মো. ইমরানের ছেলে মো. বেল্টু (৪২) এবং একই এলাকার মৃত রফিকুল মণ্ডলের ছেলে মো. জলিল (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার মাখালডাঙ্গা ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের গোরস্থানের সামনে পাকা সড়কে অভিযান চালায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল। এ সময় বেল্টু ও জলিলকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের কথা বলে বাড়িতে ঢুকে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও

চুয়াডাঙ্গায় হানুরবাড়াদিতে এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ০৮:১৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬