০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মো. আক্তাউর রহমান ওরফে মুকুলকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তার আক্তাউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে

শনিবার (১৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হিমেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আক্তাউর রহমান ওরফে মুকুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬