০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হলেন আল মুতাকাব্বির সাকিব

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ রোভার ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব।

এর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জেলা পর্যায়েও সেরা নির্বাচিত হলেন তিনি। এর মাধ্যমে জেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ রোভার হিসেবে স্বীকৃতি অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছেন আল মুতাকাব্বির সাকিব।

আল মুতাকাব্বির সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের বাসিন্দা। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের পুত্র।

নিজের এই সাফল্যের পেছনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, রোভার স্কাউটস গ্রুপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অভিভাবকসহ সকল শিক্ষাগুরুর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

একই সঙ্গে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আল মুতাকাব্বির সাকিব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল নিয়ে টাকা না দিয়েই চম্পট, ৫ কিলোমিটার ধাওয়া করে দুজনকে আটক

চুয়াডাঙ্গায় শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হলেন আল মুতাকাব্বির সাকিব

প্রকাশের সময় : ১০:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬