চুয়াডাঙ্গা পৌর এলাকায় রকি (৩২) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার মাষ্টারপাড়ার মন্দিরের নিকট এ ঘটনা ঘটে।
আহত রকি পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের পুজোতলা এলাকায় কয়েকজন যুবক রকির উপর অতর্কিত হামলা চালাই। এ সময় রকিকে বেধড়ক পেটাতে থাকে তারা। একপর্যায়ে রকির ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। এরপরই রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে নিরাপদস্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন৷ রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হতে পারে বলে জানা গেছে। তবে কে বা কারা মেরেছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে আহত রকির নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এমন কোন ঘটনা এখনো পর্যন্ত আমার জানা নেই।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 




















3 thoughts on “চুয়াডাঙ্গা শহরে ছাত্রলীগ কর্মী রকিকে কুপিয়ে জখম”