০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় লালন স্মৃতি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ফার্মপাড়া টাইগার ক্লাব

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার লেবুতলায় অনুষ্ঠিত লেবুতলা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৫ নাইট ক্রিকেট টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মপাড়া টাইগার ক্লাব ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফাইনাল ম্যাচে রোমাঞ্চকর পাঁচ ওভারের লড়াইয়ে লালন স্মৃতি স্পোর্টিং ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টাইগার ক্লাব।

সংক্ষিপ্ত এই ফরম্যাটে টস জিতে প্রথমে ব্যাট করে লালন স্মৃতি স্পোর্টিং ক্লাব পাঁচ উইকেট হারিয়ে ২০ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাব দিতে নেমে টাইগার ক্লাব শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে রেখেই নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে দলটি ফাইনালে দাপুটে জয়ের স্বাদ পায়।

ম্যাচ শেষে আয়োজক কমিটি জানান, তরুণদের খেলাধুলায় যুক্ত রাখা, স্থানীয় ক্রিকেটে দক্ষতা বিকাশ ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই এই নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ আহমেদ।

টাইগার ক্লাবের খেলোয়াড়রা জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, একতা, পরিশ্রম ও টিমওয়ার্কই আমাদের শক্তি। এই জয় পুরো ফার্মপাড়ার। দলটির বিজয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝেও আনন্দের ঢেউ দেখা যায়।

টাইগার ক্লাবের প্রতিষ্ঠাতাদাতা ফাহিম উদ্দিন মভিন বলেন, টাইগার ক্লাব শুরু থেকেই তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে প্রতিভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। আমাদের খেলোয়াড়দের ঐক্য, পরিশ্রম এবং শৃঙ্খলাই আজকের এই সাফল্যের প্রধান ভিত্তি। ভবিষ্যতেও আমরা এলাকার ক্রীড়াচর্চা বিস্তারে কাজ চালিয়ে যেতে চাই।

আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে এবং আরও বেশি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পুরো ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল রানা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় লালন স্মৃতি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ফার্মপাড়া টাইগার ক্লাব

প্রকাশের সময় : ০৯:৩২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫