বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের সহসভাপতি আরিফুজ্জামান পিন্টু ও তানভীর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল হক মল্লিক ও বকুল হাসেন বকুল, সহসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আসান শেখ, সাইফুল ইসলাম সুমন ও আবদার হোসেন রাজু, সহসাংগঠনিক সম্পাদক সুমন আলী, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহকোষাধ্যক্ষ অনিত হাসান মালিক, ক্রীড়াবিষয়ক সম্পাদক আহনাফ শাহরিয়ার সনি, মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল এবং সদস্য ইমদাদুল হক ইমদাদ, সজীব, বশির আহমেদ শিবলু, বাদশা, মিজান ও নজরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজিবসহ মওলা, শাহ জামাল, হামিদুল, খোকন, রনি, বুলবুল, নাসির, আবু কায়উম বাবু, সুজন, কালাম, তুহিন, ফুয়াদ, সোহেল, রায়হান, সাত্তার, বাবুর রহমত, আফ্রিদি, সেলিম ও হাবিল।
চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান হক, সদস্য সুমন রশিদ, মামুন শেখ, শামীম, তৌফিকুল ইসলাম বাপ্পি, মিংকু, রিংকন, বকুল, মনি, বাদশা, শহীদ, আবুল বাশার, জয়নাল, মানিক, সজীব, রিয়াদ, রাসেল, শোভন, শিপন, টুটুল, তান্নু, বকতিয়ার, রাব্বিল, জুয়েল, আরিফুজ্জামান সুজন, করিম, ইনামুল হক ও মেহেদি হাসান রিংকুও সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিনসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















