১১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে নেয়ায় নামাজরত পিতাকে ছুরিকাঘাতে হত্যা

চুয়াডাঙ্গায় নামাযরত অবস্থায় দোদুল হোসেন রিন্টু (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে রিফাত হোসেন।

আজ শনিবার (২২ মার্চ) মাগরিবের নামাযরত অবস্থায় এ ঘটনা ঘটে। 

নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে রিফাতকে (১৭) আটক করে থানা হেফাজতে নিয়েছে। 

নিহতের পরিবারের সদস্যরা জানায়, রিফাত হোসেন মোবাইলে গেমে আসক্ত ছিল। মাগরিবের আগে পিতা দোদুল হোসেন মোবাইল কেড়ে নেই। এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত। এরপরই নামাযে দাঁড়ালে পিছন থেকে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে রিফাত। পরিবারের সদস্যরা দ্রুত দোদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ছেলে রিফাত মোবাইলে আসক্ত ছিল। বাবা দোদুল হোসেন মোবাইল কেড়ে নিয়ে নামাযে দাড়ালে পিছন থেকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছেলেকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে নেয়ায় নামাজরত পিতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশের সময় : ১০:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫