০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস: আটকের পর মুচলেকায় মুক্তি

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেলের পাল্লাপাল্লি ও মাথাভাঙ্গা ব্রিজের উপর পার্কিং করে আড্ডা দেয়ার সময় চারটি মোটরসাইকেল আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (০১ জুলাই) রাতে মাথাভাঙ্গা ব্রিজের উপর থেকে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো আটক করে থানায় নেয়া হয়। পরে রাতেই মুচলেকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যায় চালকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই রাত হলে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে শুরু হয় বেপরোয়া গতির মোটরসাইকেল রেস (পাল্লাপাল্লি)। এ সময় ভয়ঙ্কর উন্মাদনা দেখা যায় উঠতি বয়সী এ মোটরসাইকেল চালকদের মাঝে। মোটরসাইকেলের গতি আর বিকট শব্দে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে এ সময়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে মেহেরপুর থেকে উচ্চ শব্দের দ্রুত গতিতে বেশ কয়েকটি মোটরসাইকেল পাল্লাপাল্লি দিতে দিতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসে। পরে স্থানীয়রা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ব্রিজের উপর অভিযান চালান। অভিযানে ৪ টি মোটরসাইকেল আটক করে নেয়া হয় থানায়। পরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা নিয়ে রাতেই মোটরসাইকেল নিয়ে যায় চালকেরা।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে দ্রুত গতিতে মোটরসাইকেল রেসের অভিযোগ আসছিলো। রাতে আবারো অভিযোগ আসার সাথে সাথে অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

চুয়াডাঙ্গায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস: আটকের পর মুচলেকায় মুক্তি

প্রকাশের সময় : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫