০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ার শানবাধানো পুকুরে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে জড়ো হয়। পরে স্থানীয়দের উদ্যোগে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে দেওয়া হতে পারে। তবে এটি কীভাবে এবং কার মাধ্যমে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬