১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

সরকারি ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুদ ও সরিয়ে নেওয়ার অভিযোগে জরিমানার ঘটনায় চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ জুন সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি (ওএমএস)-এর চাল ও আটা অবৈধভাবে মজুদের অভিযোগে সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পাঁচ দিন আগে সোহেল আহমেদ মালিক সুজনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ জুন বিকেলে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি আলমসাধু (ভ্যানগাড়ি) থেকে সরকারি ওএমএসের ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা জব্দ করা হয়।

জব্দকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার সোহেল মালিক সুজন তার গুদামে খাদ্যপণ্য সংরক্ষণ না করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় প্রশাসনের হাতে ধরা পড়েন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল-আটা অবৈধভাবে বিক্রি, মজুদ বা পাচার রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশের সময় : ১২:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬