০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নি ষি দ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা পৌর এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইয়াসিন আলী (১৯) চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া এলাকার মৃত রমজান আলী রুজদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ইসলামপাড়ায় নিজ বাড়ি থেকে ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, বিশেষ অভিযানে ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় নি ষি দ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬