১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান: ৬২ মামলা, জরিমানা ৩ লাখ ৩৮ হাজার টাকা

চুয়াডাঙ্গায় সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী জেলার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬২টি মামলা দায়ের এবং ৩ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা রেলবাজার ফুড গোডাউন এলাকা, কালুর হোটেলের সামনে, দৌলতদিয়াড়, আবহাওয়া অফিসের সামনে, দর্শনা থানা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা শহরে একযোগে এই চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫টি রেজিস্ট্রেশনবিহীন যানবাহন শনাক্ত করা হয়। এছাড়া ৪৩ জন চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং ১৪ জন আরোহীর হেলমেট না থাকায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়।

চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও সচেতন মহল। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার হারও অনেকাংশে কমে আসবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান: ৬২ মামলা, জরিমানা ৩ লাখ ৩৮ হাজার টাকা

প্রকাশের সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬