০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে বিদ্যালয়ে আশ্রয় নিলেন ২৭ পরিবার, এক মাসের খাদ্যসামগ্রী নিয়ে পাশে জেলা বিএনপি

টানা বর্ষণে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের জেলখানা-সংলগ্ন পাড়ায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় ২৭টি পরিবারের ১১৮ জন নারী, পুরুষ ও শিশু চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতির অবনতি হলে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন।

পরিবারগুলোর দুর্ভোগের খবর পেয়ে তাদের খোঁজখবর নিতে আশ্রয়কেন্দ্রে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে এক বস্তা করে চালসহ এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

আশ্রয়কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। দুর্যোগে যারা অসহায় অবস্থায় রয়েছেন, তাদের কষ্ট লাঘবে জেলা বিএনপি সবসময় মানবিক দায়িত্ব পালন করে যাবে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

আশ্রয় নেওয়া এক নারী বলেন, টানা বৃষ্টিতে আমাদের ঘরের ভেতরে কোমরসমান পানি উঠে গেছে। ছোট ছোট সন্তান নিয়ে কোথাও থাকার জায়গা ছিল না। বাধ্য হয়ে বিদ্যালয়ে আশ্রয় নিয়েছি। আজ খাদ্যসামগ্রী পেয়ে অন্তত কয়েকদিনের চিন্তা কিছুটা কমেছে।

অপর আশ্রয়প্রার্থী আব্দুস সালাম বলেন, “বাড়ির সব জিনিসপত্র পানিতে ডুবে গেছে। রান্না করারও কোনো উপায় ছিল না। এমন সময়ে আমাদের খোঁজ নিয়ে যে সহায়তা করা হয়েছে, তা সত্যিই অনেক উপকারে আসবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরে হাজীদের সম্মানে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল, অংশ নিলেন প্রায় ২৫০ হাজী

চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে বিদ্যালয়ে আশ্রয় নিলেন ২৭ পরিবার, এক মাসের খাদ্যসামগ্রী নিয়ে পাশে জেলা বিএনপি

প্রকাশের সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬