০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জামিন চাইতে এসে বিএনপির ২৯ নেতা-কর্মী জেলহাজতে

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় জামিন চাইতে আসা বিএনপির ২৯ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ জুলাই) আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেল হাজতে যাওয়া আসামিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউদ্দিন, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, লুৎফর রহমান, যুবদল নেতা নাসির উদ্দিন খেদু, যুবদল নেতা নাহারুল ইসলাম মাস্টার, সরোয়ার হোসেন, মহিউদ্দিন মহি, যুবদল নেতা জালার উদ্দিন, দর্শনার আজমুল হকসহ আরও অনেকে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল বলেন, দর্শনা থানার নাশকতার দুটি মামলায় ৩২ জন নেতা-কর্মী চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিজ্ঞ বিচারক মো. রিপন হোসেন একটি মামলায় ১৫ জন ও অপর মামলায় ১৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পিতার নামে ভুল থাকায় বাকি তিনজনের আবেদন আদালত গ্রহণ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় জামিন চাইতে এসে বিএনপির ২৯ নেতা-কর্মী জেলহাজতে

প্রকাশের সময় : ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪