চিন্তাচক্রের বিতর্ক বিভাগের আয়োজনে “বিতর্ক প্রতিযোগিতা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বাদ আছর শহরের হোটেল পেয়ার-এর দ্বিতীয় তলার কনভেনশন হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ লেখক ও সংগঠনের সদস্যরা।
এবারের বিতর্কের প্রস্তাব ছিল, প্রচলিত পরীক্ষাভিত্তিক মূল্যায়ন একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা যাচাইয়ের কার্যকরী মাধ্যম। বিষয়টি ঘিরে দুই পক্ষের প্রতিযোগীরা যুক্তি, পাল্টা যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে প্রাণবন্ত বিতর্ক উপহার দেন।
বিষয়ের পক্ষে অংশ নেন, আব্দুল হাসিব বিশ্বাস, রবি বিন মানসুর, ইসমাইল হোসেন শান্ত
বিষয়ের বিপক্ষে অংশগ্রহণ করেন, মোঃ জিহাদ আলী, রিফাত হোসেন, শেখ সাইফ
দুই দল পরীক্ষাভিত্তিক মূল্যায়নের কার্যকারিতা, সীমাবদ্ধতা, সৃজনশীলতা বিকাশে একাডেমিক কাঠামোর ভূমিকা, সমসাময়িক শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জসহ বিভিন্ন দিক নিয়ে বিশদ বিশ্লেষণ তুলে ধরেন। প্রতিযোগীদের বক্তব্যে উপস্থিত দর্শকদের মাঝে তৈরি হয় উত্তেজনা ও আগ্রহ।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক ও কবি বিপ্লব হোসেন এবং চিন্তাচক্রের ব্যবস্থাপনা পরিচালক লিটন মাহমুদ।
মডারেটর হিসেবে আলোচনার সার্বিক পরিচালনায় ছিলেন চিন্তাচক্রের চিফ ফেলো আবু বকর সিদ্দিক।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন আবু জ্বর জাফরী, সিয়াম হোসেন, মুরসালিন হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিচারকদের বিশ্লেষণে প্রতিযোগীদের উপস্থাপনার দক্ষতা, তথ্যপ্রমাণের ব্যবহার, যুক্তির স্বচ্ছতা ও দলগত সমন্বয়কে মূল্যায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী ফলাফল ঘোষণা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশংসা করেন।
চিন্তাচক্র কর্তৃপক্ষ জানান, তরুণ প্রজন্মের বিশ্লেষণী ক্ষমতা ও উপস্থাপন দক্ষতা তৈরির লক্ষ্যে তাদের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















