চুয়াডাঙ্গা সদরের জালশুকায় চলন্ত পাওয়ারট্রলির হ্যাঙ্গারের পিন ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাওয়ারট্রলিতে থাকা ২৬ শ্রমিকের মধ্যে ১৪জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনের অবস্থা আশংকাজন হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে
আজ শনিবার (৯ আগস্ট) সন্ধার পর সদরের জালশুকা গ্রামের মধ্যে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা জানান, তারা সবাই ঢালাই শ্রমিক। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় পাওয়ারট্রলির সামনের হ্যাঙ্গারের পিন ভেঙ্গে ইঞ্জিন ও বডি আলাদা হয়ে যায়। এতেই ১৪ জন শ্রমিক আহত হয়েছে।

সদরের শঙ্করচন্দ্র গ্রামে ঢালাই কাজ শেষে ছয়ঘরিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চুয়াডাঙ্গা সদরের ছয়ঘড়িয়া গ্রামের ঢালাই শ্রমিক মকিদুল ইসলাম (৪৫), হাফিজুর (৩৫), জুলফিকার আলী (৬০), মুন্না (১৮), আনোয়ার (৪০), খালেদ মাসুদ (২৮), লাল্টু (২৫), রাব্বী (২০), আল আমিন (২৬), মামুন (৪৮) আশাদুল (২৮) হোসেন (৩২)।
এরমধ্যে একই গ্রামের সাইফুল ইসলাম (২৮) ও জনির (২৪) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ভর্তি করেছেন চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ বলেন, সন্ধ্যা ৭টার দিকে ১৪ জন আহত হয়ে জরুরি বিভাগে আসেন। এরমধ্যে দুজনের অবস্থা আশংকাজন হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 









