১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে মো. রাশিদুল (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে রাশিদুলকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্ত রাশিদুল দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার বাসিন্দা। তিনি মৃত ছুন্নত আলীর ছেলে এবং রোকেয়া বেগমের সন্তান।

শনিবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

প্রকাশের সময় : ১১:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬