০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট শরীফুজ্জামান শরীফের পক্ষে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মাহমুদ হাসান খান বাবু মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এখন পর্যন্ত জেলায় মাত্র দুজন বিএনপির মনোনীত প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলেন।

শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফসহ দলীয় নেতারা।

মনোনয়নপত্র উত্তোলন শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করমি মুকুট বলেন, আমি প্রধান নির্বাচনী এজেন্ট শরীফুজ্জামান শরীফের পক্ষে আজ ৭৯, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের মনোনয়নপত্র উত্তোলন করলাম। তফসিল ঘোষণার পর আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছি।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মোট দুইজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

প্রকাশের সময় : ১০:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫