চুয়াডাঙ্গা শহর ও আশপাশ এলাকায় ঈদ-উল আযহার জামায়াতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকলে নিজ নিজ এলাকার মসজিদে জামাত করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকার ঈদ-উল আযহার জামাতের সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। তবে ঈদগাহ ময়দান সমূহে একাধিক জামায়াত অনুষ্ঠানের ক্ষেত্রে প্রত্যেক জামায়াতের মধ্যে ৩০ মিনিট বিরতি রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এছাড়া, সংশ্লিষ্ট ঈদগাহ কমিটি স্থানীয় প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তণ করতে পারবে।
জেনে নেয়া যাক কোথায় কখন ঈদ-উল আযহার জামায়াত
চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তথা চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় ময়দান প্রাঙ্গণে (চাঁদমারী মাঠ) সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে। এবং চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
এছাড়া, চুয়াডাঙ্গা শহর ও আশপাশের ৩৩ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায়, সদর উপজেলা মডেল মসজিদে সাড়ে ৭টায়, সদর উপজেলা পরিষদ চত্বর ঈদগাহ ময়দানে সকাল ৭টায়।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, কারাগার-সংলগ্ন ময়দানে সকাল সাড়ে ৭টায়, ভি.জে হাইস্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, বুজরুক গড়গড়ি ও সিঅ্যান্ডবিপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়।
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ সংলগ্ন ঈদ্গাহ ময়দানে সকাল ৮টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, আদর্শ উচ্চবিদ্যালয় ময়দানে সকাল সাড়ে ৭টায়, চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, বুজরুক গড়গড়ি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, ইসলামপাড়া গোরস্তান জামে মসজিদে সকাল ৮টায়।

জামায়াতের সময়সূচি
চুয়াডাঙ্গা পৌর কলেজ-সংলগ্ন মাঠে সকাল ৮টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, ফার্মপাড়ার খাদেমুল ইসলাম ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায়, বেলগাছী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, জ্বিনতলা মল্লিকপাড়া জামে মসজিদে সাড়ে ৭টায়, পুরাতন গোরস্থানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, আল-হেলাল ইসলামী একাডেমি মাঠে সকাল ৮টায়।
চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর-কলোনি জামে মসজিদে ৮টা, নূরনগর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, বড় বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বুজরুক গড়গড়ি বনানীপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, ভিমরুল্লা ঈদগাহ মাঠে সকাল ৮টা, সাতগাড়ি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়।
চুয়াডাঙ্গা পৌর এলাকার দীগড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তালতলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, সুমিরদিয়া আল আকসা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭টা, বায়তুস শিফা জামে মসজিদ ও ঈদগাহ ময়দান (শান্তিপাড়ায়) সকাল ৮টা এবং মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 









