১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্স খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১৬

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেইন পেরিয়ে পড়েছে পানিভর্তি খাদে। তাতে তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। অন্য ২ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন— ১। হৃদয় (৩০), চুয়াডাঙ্গার দামুড়হুদার শাহিন আক্তার (৩২), চুয়াডাঙ্গার জীবননগরের নূর ইসলাম (৫৫), চুয়াডাঙ্গার জীবননগরের ইমরান (২৭), মেহেরপুরের মুজিবনগরের গিলবাড সরকার (৫৫), মেহেরপুরের মুজিবনগরের তরিকুল ইসলাম (৩৬), চুয়াডাঙ্গার জীবননগরের সাইফুল ইসলাম (৪০), চুয়াডাঙ্গার জীবননগরের মিরাজুল ইসলাম (২৮), চুয়াডাঙ্গার জীবননগরের রফিকুল ইসলাম (৩৫), ঝিনাইদহের মহেশপুরের অনিফিন (১৭), চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার সন্দীপন বসু (৪০), ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০), মাগুরা সদরের রায়হান (২১), চুয়াডাঙ্গার জীবননগরের হাসিব (২২), ঝিনাইদহের মহেশপুরের তিশা (২৪), চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার বোরহান উদ্দিন (৫৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের ‘দর্শনা ডিলাক্স’ যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ঘটনাস্থলেই ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন স্বেচ্ছাসেবী নিহত

চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্স খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১৬

প্রকাশের সময় : ১০:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬