০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরু কোম্পানি চত্বরে পাওয়া বোমা সাদৃশ বস্তুটি ককটেল : পুলিশ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের চত্বরে লাল টেপ মড়ানো বস্তুটি ককটেল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ৮টার দিকে রাজশাহী থেকে র‍্যাব – এর ছয় সদস্যের একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে এসে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।

এর আগে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোড়ের মধ্যে লাল টেপ মড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। বোমা হতে পারে এই সন্দেহজনক হওয়ায় দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। এই নিয়ে দিনব্যাপী আতংক সৃষ্টি হয়। বোমা সদৃশ্য বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাতে রাজশাহী থেকে আসা বোমা নিস্ক্রিয় একটি দল ঘটনাস্থলে পৌছে। তারা জানিয়েছেন এটি ককটেল। পরে সেটি নিস্ক্রিয় করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

কেরু কোম্পানি চত্বরে পাওয়া বোমা সাদৃশ বস্তুটি ককটেল : পুলিশ

প্রকাশের সময় : ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫