০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ১২ ফুট গভীরে দুই দিন আটকে ছিল শেয়াল, উদ্ধার করল জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে শেয়াল উদ্ধার করেছে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিম। প্রায় দুই দিন ধরে প্রায় ১২ ফুট গভীর ওই ট্যাংকের মধ্যে আটকে থাকার পর শেয়ালটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

জানা গেছে, কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় শ্রমিকদের নজরে আসে সেফটি ট্যাংকের ভেতরে শেয়াল আটকে থাকার বিষয়টি। পরে তারা কলেজ প্রশাসনকে অবহিত করেন। বিষয়টি জানার পর অধ্যক্ষ জনাব মফিজুর রহমান শেয়ালটিকে উদ্ধারের উদ্যোগ নেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিমকে খবর দেওয়া হয়।

খবর পাওয়ার পর বুধবার (১৬ সেপ্টেম্বর) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে রেসকিউ টিম। পরিদর্শন করে তারা দেখতে পান, দীর্ঘদিন ধরে সেফটি ট্যাংকটির কোনো ঢাকনা ছিল না। ফলে অসাবধানতাবশত শেয়ালটি প্রায় ১২ ফুট গভীর ট্যাংকের ভেতরে পড়ে যায়। সেখানে টানা দুই দিন আটকে থাকায় প্রাণীটি দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছিল।

শেয়ালটির শারীরিক অবস্থা ও ট্যাংকের গভীরতা বিবেচনায় নিয়ে উদ্ধারকাজ শুরু করেন রেসকিউ টিমের প্রধান মোঃ মাহমুদুল হাসান। তিনি নিজেই ট্যাংকের ভেতরে নেমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর উদ্ধারকারীরা শেয়ালটিকে নিরাপদে ট্যাংকের ভেতর থেকে ওপরে তুলে আনতে সক্ষম হন।

শেয়ালটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পর উপস্থিত সবার মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়। এ সময় বন্যপ্রাণী উদ্ধারে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিমের কার্যক্রমের প্রশংসা করে কলেজ প্রশাসন।

উদ্ধারকাজের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মহিউদ্দিন মোহিত স্যার, জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি জনাব সাঈদ এম হিরন, সেক্রেটারি আরাফাত রহমান এবং সংগঠনের উপদেষ্টা ও কলেজের ভূগোল বিভাগের প্রধান ড. মাহাবুব আলম।

রেসকিউ টিমের সদস্য হিসেবে উদ্ধার অভিযানে অংশ নেন মোঃ মাহমুদুল হাসান, স্বাধীন আলী, মাহফুজুর রহমান সবুজ, আকাশ আহমেদ ও সাইদুজ্জামান শাওন।

ঘটনাটি সামনে আসার পর কলেজ প্রাঙ্গণে থাকা অরক্ষিত সেফটি ট্যাংকসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত নিরাপদ করার প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এসব স্থানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।

View Post↗

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

আলমডাঙ্গায় ১২ ফুট গভীরে দুই দিন আটকে ছিল শেয়াল, উদ্ধার করল জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা

প্রকাশের সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬