০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদকের আসর গুড়িয়ে দিলো পুলিশ : আটক ২

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে মাদকের আড্ডায় হানা দিয়ে দুই কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন।

বুধবার (২৬ মার্চ) রাতে আলমডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ জানায়, উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের আনিসুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের মৃত মোশারফ আলী সুজন আলী (৩০) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তারা প্রতিদিন রাতে কেদারনগর প্রাইমারি স্কুল মাঠে বসেই মাদক বিক্রয় করে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইলের নেতৃত্বে এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা এবং একটি কালো রঙের স্যামফনি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

ওসি বানী ইসরাইল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ৎ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় মাদকের আসর গুড়িয়ে দিলো পুলিশ : আটক ২

প্রকাশের সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬