০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভেঙ্গে গেছে জিকে ক্যানালের বাধ, ডুবছে শত কৃষকের স্বপ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার কেদারনগর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানেলের বাধ ভেঙ্গে গেছে। এতে আশপাশের কয়েকশত বিঘা জমির ধান ঢুবে গেছে। পানিতে শ্রোতে হারিয়ে গেছে চাষিদের প্রায় ১০০ বিঘা জমির কেটে রাখা পাট। এছাড়া কয়েকটি গ্রামের মধ্যেও পানি ঢুকতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন প্যানেল চেয়ারম্যানসহ তিনজন স্থানীয় ইউপি সদস্য।

বুধবার (৪ সেপ্টম্বর) বিকেলে উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগরে ব্রিজের নিকট বাধটি ভেঙ্গে যায়।

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন বলছে, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বিভাগ বিষয়টি আবহিত করা হয়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রায়হান আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিকেলে হঠাৎ করে বাধটি ভেঙ্গে যায়। এতে আশপাশের মাঠ ঢুবে গেছে। কয়েক শত বিঘা জমির ধানে পানিতে তলিয়ে গেছে। সব থেকে বেশি কেদারনগর গ্রামের বেশ কিছু বসতবাড়িতে পানি চলে এসেছে। ধান এখন ছোট, দ্রুত পানি না কমলে ধানের ক্ষতি হবে। এছাড়া গ্রামের কৃষকদের প্রায় ১০০ বিঘা জমির পাট কেটে রেখেছিল। পানিতে সব ভাসিয়ে নিয়ে গেছে।

আরেক স্থানীয় স্থানীয় ইউপি সদস্য লাল্টু আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সন্ধার পর থেকে আমার ওয়ার্ডের ডামোস গ্রামের দক্ষিনপাড়ার কয়েকটি বসতবাড়িতে পানি ঢুকেছে। এছাড়া বহু ফসলি জমি পানিতে ঢুবে গেছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি রাত ৮টার দিকেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। মোটামোটি ভালো শ্রোতে পানি ঢুকছে। কাশিপুর, ডামোস ও কেদারগর গ্রামের কিছু বাড়িতে পানি ঢুকেছে। ফসলি জমিতেও পানি এসেছে। আমি ইউএনওকে বিষয়টি জানিয়েছি। তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। দ্রুত মেরামত না করা হলে সব থেকে বেশি ফসলের ক্ষতি হবে বলে ধারণা করছি।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পানি উন্নয়ন বিভাগের সঙ্গে কথা বলেছি। পানির লাইন বন্ধ করা হয়েছে। পানি নেমে যাচ্ছে। মেরামতের কাজও শুরু হয়েছে বলে জেনেছি। আমি সকালে ঘটনাস্থলে যাব।

One thought on “আলমডাঙ্গায় ভেঙ্গে গেছে জিকে ক্যানালের বাধ, ডুবছে শত কৃষকের স্বপ্ন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃ ত্যু

আলমডাঙ্গায় ভেঙ্গে গেছে জিকে ক্যানালের বাধ, ডুবছে শত কৃষকের স্বপ্ন

প্রকাশের সময় : ১১:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪