আজ শুভ্র কুমারের ৫ম জন্মবার্ষিকী। শুভ জন্মদিন প্রিয় শুভ্র! নতুন জীবনের এই সুন্দর বছরে তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা, আনন্দ, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের অগাধ শুভকামনা।
তোমার শৈশব হোক হাসিতে ভরা, প্রতিটি দিন কাটুক রঙিন নতুন স্বপ্নে। আলোর মতো দীপ্তি ছড়াক তোমার প্রাণ, আর খুশিতে ভরে উঠুক তোমার সারাটা পথচলা। শুভ জন্মদিন শুভ্র—তোমার হাসি চিরকাল অমলিন থাকুক, তোমার প্রতিটি স্বপ্ন হোক সফলতার সিঁড়ি।
শুভ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বাবা সৌরভ কুমার, যিনি চুয়াডাঙ্গা জেলা সনাতন কল্যান যুব সংগঠনের আহ্বায়ক।
এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী। সবাই প্রার্থনা করেছেন—শুভ্র যেন বড় হয়ে জ্ঞান, মেধা, ভদ্রতা ও মানবিকতার আলো ছড়িয়ে সমাজ ও দেশের জন্য এক উজ্জ্বল মানবিক শক্তিতে পরিণত হয়।
বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক 




























