১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সব কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ড-সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১ আগস্ট) থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থেকে নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে কার্যক্রম পুনরায় শুরুর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)-এর সঙ্গে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, নিরাপদ শিক্ষার পরিবেশ এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপাচার্য ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো বহিরাগত যেন ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় সবসময় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সবসময় সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান (সোহান), সিনিয়র সহ সভাপতি – রিফাতুল হক, সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (অ্যালেন), সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভাড়া বাসা থেকে কিশোরীর ম র দে হ উদ্ধার

আজ থেকে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সব কার্যক্রম শুরু

প্রকাশের সময় : ০৩:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬