০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসি চিকেন ফ্রাই ও মেয়াদোত্তীর্ন দই বিক্রি : চুয়াডাঙ্গায় ভাই ভাই ফুচকা হাউজকে জরিমানা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা শহরের কবরী রোড এলাকায় অবস্থিত ‘ভাই ভাই ফুচকা হাউজে  তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বাসি চিকেন ফ্রাই বিক্রি, মেয়াদবিহীন দই বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, স্বাস্থ্য সনদ ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স না থাকাসহ একাধিক অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অভিযান সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর শহরে কবরী রোড এলাকার বিভিন্ন খাদ্যপণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ‘ভাই ভাই ফুচকা হাউজে বাসি চিকেন ফ্রাই বিক্রি, মেয়াদবিহীন দই বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ ও ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা এবং অস্বাস্থ্যকর খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক অহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক জনাব মো. অহিদুল ইসলাম। তবে ট্রেড লাইসেন্স অনুযায়ী প্রতিষ্ঠানের প্রকৃত নাম ‘মেসার্স অহিদুল চটপটি হাউজ’। লাইসেন্সে ভিন্ন নাম থাকলেও দোকানের সাইনবোর্ডে ‘ভাই ভাই ফুচকা হাউজ’ নামে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

এ বিষয়ে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বাসি চিকেন ফ্রাই ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্সে নিবন্ধিত নামের সঙ্গে দোকানের সাইনবোর্ডের নামের অসঙ্গতিও পাওয়া গেছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

বাসি চিকেন ফ্রাই ও মেয়াদোত্তীর্ন দই বিক্রি : চুয়াডাঙ্গায় ভাই ভাই ফুচকা হাউজকে জরিমানা

প্রকাশের সময় : ০৯:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬