০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নকল-ভেজাল ও রঙ মেশানো শিশুখাদ্য বিক্রি, জীবননগরের আতিয়ারকে দেড় লক্ষ টাকা জরিমানা

Ada. Munna Telecom1

আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

এ সময় ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনীর একটি চৌকস টিম।

অভিযান সুত্রে জানা যায়, জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জীবননগর উপজেলার বিডিআর ক্যাম্পের সামনে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকি করে। পুর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত পন্য, নিম্নমানের নকল-ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়, বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এই প্রতিষ্ঠানের মালিককে পূর্বেও সতর্ক করা হয়ছিল। তিনি আবারো একই অপরাধে অভিযুক্ত হয়েছেন। নকল, ভেজাল, রঙ মেশানো শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এসব পন্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

নকল-ভেজাল ও রঙ মেশানো শিশুখাদ্য বিক্রি, জীবননগরের আতিয়ারকে দেড় লক্ষ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪