১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা

পিরোজপুর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়ন পর্যন্ত কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। প্রয়োজন হলে নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য এবং পিরোজপুরের বিভিন্ন স্থানে নাশকতার প্রতিবাদে এ মোটরসাইকেল শোডাউন বের করা হয়।

পিরোজপুর শহর থেকে শোডাউন শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা নাজিরপুর উপজেলা সদরে যান। সেখানে উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা করেন জেলা ছাত্রদলের নেতারা।

সভায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ১৭ বছর হামলা-মামলার শিকার হওয়া আমাদের নিঃস্ব, নিপীড়িত নেতাকর্মীদের ওপর যদি হামলা হয়, বাড়িঘরে যদি আগুন দেওয়া হয়, তাহলে কোনো ফ্যাসিস্টের বাড়িঘর থাকবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সব নেতাকর্মীকে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। নাজিরপুরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যেহেতু টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী উপজেলায় আছ, কোনো বিপদ বা সমস্যা হলে আমরা পাশে থাকব। প্রয়োজন হলে নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাব।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের সরকার পতনের স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি ও ছাত্রদল সবকিছু মোকাবিলা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি সহনশীলতার সীমা ছাড়িয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে পুলিশ সহযোগিতা না করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গত ১৮ নভেম্বর রাত পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে দেখা করে খোঁজখবর নেন তারা।

পরে মোটরসাইকেল শোডাউন নিয়ে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী নাজিরপুরের মালিখালী এলাকায় যান ছাত্রদলের নেতাকর্মীরা। এই এলাকায় গত দুই দিন বিএনপির দুটি কার্যালয় এবং বিএনপির এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে এলাকার ছাত্রলীগের বিরুদ্ধে। ওই এলাকায়ও মোটরসাইকেল শোডাউন করে নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন।

কর্মসূচি শেষে তারা আবার পিরোজপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। ফেরার পথে পিরোজপুরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা

টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা

প্রকাশের সময় : ১২:১৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬