০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনার আজমপুরের আল আমিন ফেনসিডিলসহ আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে আল আমিন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ১৮ বোতল ফেন্সিডিল।

মঙ্গলবার (২ জুলাই ) বিকেলে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন আজমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আল আমিন (২৪) দর্শনা থানার আজমপুর গ্রামের গোরস্থান পাড়ার আঃ ছাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আবু জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে আজমপুর গ্রামের জান্নাতুল ফেরদৌস কবরস্থানের মেইন গেটের সামনে অভিযান পরিচালনা করে আল আমিনকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আটক আল আমিন হোসেনকে আসামী করে পুলিশের পক্ষ থেকে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

দর্শনার আজমপুরের আল আমিন ফেনসিডিলসহ আটক

প্রকাশের সময় : ১১:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪