০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গার জনপ্রিয় কালুর হোটেলে অভিযান

টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করতো কর্মচারীরা, জরিমানা ৫০ হাজার

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে খাবারের হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে নগত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, জেলা টাস্কফোর্স, ছাত্র প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি ও ওয়ারেন্ট অফিসার মাসুদের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস একটি টিম।

অভিযান সুত্রে জানা যায়, মেসার্স কালু হোটেল নামক প্রতিষ্ঠানে পুর্বে সতর্ক করা সত্ত্বেও আবারও অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়।

হোটেলের স্যানিটারি লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে রেডি খাবার উন্মুক্ত রাখা পাওয়া যায়।

এছাড়া কর্মচারীরা টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করছেন। যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন রেডি খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে। অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পুনরায় তাকে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরির বিষয়ে নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় আশপাশের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পূর্বে সতর্কের পর আবারো একই অনিয়মের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জনপ্রিয় কালুর হোটেলে অভিযান

টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করতো কর্মচারীরা, জরিমানা ৫০ হাজার

প্রকাশের সময় : ১০:২০:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪