০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিবাদ করায় উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

জীবননগরে হাতের স্পর্শেই ভেঙে পড়ছে নির্মাণাধীন ব্রিজ, প্রতিবাদে মানববন্ধন

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর–বালিহুদা এলাকায় ভৈরব নদের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসী।

তাদের দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার করে গাইড পিলার নির্মাণ করা হচ্ছে, যা হাতের স্পর্শেই ভেঙে পড়ছে। আর এই অভিযোগ প্রকাশ্যে আনার পর নির্মাণকারী প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের মালিক মো. জাকাউল্লাহ ছয়জন গ্রামবাসীকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মাধবপুর গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবুল কালাম, আমিনুল মেম্বার, আক্তার হোসেন, আবু তালেব, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, আইজদ্দী আহমেদসহ উল্লেখযোগ্য সংখ্যক গ্রামবাসী এতে অংশ নেন।

স্থানীয়রা জানান, রোববার নির্মাণাধীন ব্রিজের সংযোগ সড়কে নতুন করে কয়েকটি গাইড পিলার স্থাপন করা হয়। কিন্তু সেগুলো মানসম্মত না হওয়ায় প্রতিবাদ করেন গ্রামবাসী। অভিযোগ রয়েছে—হালকা চাপ দিতেই কয়েকটি পিলার ভেঙে পড়ে। এর পরপরই ঠিকাদার কোম্পানি স্থানীয় ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ করেন। আরও কয়েকজনকে রাখা হয় অজ্ঞাতনামা হিসেবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিজ নির্মাণের শুরু থেকেই অনিয়ম চলছে। আগের সরকারের আমলে বললে হুমকি দেওয়া হতো। এখনো প্রতিবাদ করলেই চাঁদাবাজির অপবাদ দিয়ে মামলা দেওয়া হচ্ছে।

তাদের দাবি, যে পিলার হাত দিলেই ভেঙে যায়, সেই পিলার দিয়ে কীভাবে ব্রিজ টিকবে? এলাকাবাসীর প্রশ্ন তুললেই আমাদের বিরুদ্ধে মামলা, এটাই সবচেয়ে দুঃখজনক।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. জাকাউল্লাহ বলেন, সমস্ত কাজই নিয়ম মেনেই করা হচ্ছে। স্থানীয় কয়েকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করছেন।

এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, রোববার রাতে বিষয়টি জেনেছি। দ্রুতই প্রকল্প এলাকায় গিয়ে পরিস্থিতি যাচাই করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবাদ করায় উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

জীবননগরে হাতের স্পর্শেই ভেঙে পড়ছে নির্মাণাধীন ব্রিজ, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫