০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০১:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩০ Views
Ada. Munna Telecom1

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রলোভনের মুখে উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মসূচিটি পালন করা হয়।

সকাল সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর থানার ওসি (তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম কারণ। পাশাপাশি তামাক চাষ পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি দেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রকাশের সময় : ০১:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬